Monday, April 6, 2026

ঋণ পরিশোধ করতেই হবে, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ঋণ পরিশোধের (Loan Moratorium) সময় আর বাড়ানো সম্ভব নয়। রিজার্ভ ব্যাঙ্কের (addition of reserve Bank)হলফনামার ভিত্তিতে মঙ্গলবার স্পষ্ট করে একথা কথা জানাল সুপ্রিম কোর্ট(supreme court)। সেইসঙ্গে করোনা বিপর্যয়ের(due to Corona epidemic) কারণে ঋণ পরিশোধের জন্য সুপ্রিম কোর্ট যে বাড়তি সময় দিয়েছিল, তাও যেমন বাড়ানো যাবে না, তেমনই ঋণের সুদও সম্পূর্ণ মুকুব করা যাবে না। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ এ কথা জানিয়েছে । ফলে আপাত স্বস্তিতে দেশের ব্যাঙ্কগুলি।

 

শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে কেন্দ্রের অর্থনীতির সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। করোনা বিপর্যয়ের ফলে ঋণ পরিশোধে সময় চেয়ে ও সুদ মুকুবের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গ্রাহকরা। একাধিক কর্পোরেট সংস্থাও ঋণ পরিশোধের সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সেই বিষয়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল ঋণ পরিশোধের সময় বাড়ানো যাবে না। যার ফলে আপাত স্বস্তিতে দেশের ব্যাঙ্কগুলি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, করোনা বিপর্যয়ের সময় গ্রাহকদের পাশপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাঙ্কগুলিও। তাই ঋণ পরিশোধ ছাড়া উপায় নেই। কত দিনের মধ্যে কতটা পরিমাণ ঋণ শোধ করতে হবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট ব্যাঙ্ক সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

Advt

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...