Saturday, April 4, 2026

দলবদলু বিশ্বজিৎ কেন প্রার্থী? প্রতিবাদ জানিয়ে নির্দল দাঁড় করাচ্ছে আদি বিজেপি

Date:

Share post:

বিধানসভার (Assembly) শেষদিনে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তারপর থেকে বনগাঁ উত্তরের (Bangao North) বিদায়ী বিধায়ক (MLA) বিশ্বজিৎ দাসকে (Biswajit Das) নিয়ে জল্পনার অন্ত ছিল না। তাহলে ফের কি তৃণমূলে (TMC) ফিরছেন বিশ্বজিৎ? যদিও সে জল্পনায় জল পড়ে। রাজ্যে পঞ্চম ও অষ্টম দফার নির্বাচনে ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি (BJP)। আর তার পরই ফের বিদ্রোহ গেরুয়া শিবিরের অন্দরে। এবার বিদ্রোহ বিশ্বজিৎ দাসকে নিয়ে। তাঁর নিজের কেন্দ্র থেকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বাগদায় (Bagda)।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, তৃণমূল থেকে আসা নেতাকে কেন প্রার্থী করা হয়েছে? প্রার্থী বদল না করলে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বাগদায়। এনিয়ে বিক্ষোভ মিছিল বের হয় উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারে।

বাগদায় বিজেপি কর্মীদের আরও দাবি, বিশ্বজিৎ দাস বহিরাগত। প্রার্থী করতে হবে ভূমিপুত্র অমৃতলাল বিশ্বাসকে। যিনি আদি বিজেপি। এ বিষয়ে বিক্ষোভকারী বিজেপি নেতা ও জেলা কমিটির সদস্য ভগীরথ ঘোষ বলেন, ওপরতলার নেতারা খোঁজ খবর না নিয়েই বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে। এখানকার বিজেপি কর্মীদের সঙ্গে কোনও কথা বলা হয়নি। যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি বহিরাগত। তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। উনি এখানে হারবেন। অমৃতলাল বিশ্বাসকে প্রার্থী করা হলে উনি জিততেন। প্রার্থী বদল না হলে অমৃতলাল বিশ্বাসকে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

Advt

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...