Saturday, April 4, 2026

ফের বেলাগাম অনুব্রত ,বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বিজেপি প্রার্থীর ‘ডিল’ এর অভিযোগ

Date:

Share post:

আবারও বেলাগাম অনুব্রত মণ্ডল। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘শিক্ষা’ দেওয়ার নিদান দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। উল্লেখ্য কয়েকদিন আগেই অধ্যাপকদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। ওই বৈঠকের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে উপাচার্যকে বলতে শোনা যায় ‘বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না’।
এরই প্রতিবাদে মঙ্গলবার পাল্টা সভা করে গণ কনভেনশনের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। যেখানে বক্তব্য রাখেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
অনুব্রত বলেন, বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বিজেপি প্রার্থীর ডিল হয়েছে । উল্লেখ্য, একুশের নির্বাচনে বোলপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়। তিনি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।
তিনি বলেন, ‘উনি ভাবছেন, হাতে একটা বিধায়ক থাকলে আমি বিশ্বভারতীতে যা মন তাই করতে পারব। পারবে না, তোমার ক্ষমতা নেই। নির্বাচন পেরিয়ে গেলে তোমাকে যে শিক্ষা আমরা দেব, বোলপুরবাসী যে শিক্ষা দেবে তা তুমি সারা জীবন মনে রাখবে’। পাশাপাশি তিনি উপাচার্যকে পাগল বলেও উল্লেখ করে বলেন, ‘এমন এক জন ভিসি এসেছেন, তিনি ভয়ঙ্কর পাগল লোক। এমন পাগল দেখা যায় না। এত বাজে ভিসি আমরা কোনও দিন দেখিনি’।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...