Saturday, April 4, 2026

প্রার্থী “মূর্খ-অশিক্ষিত-নিরক্ষর”! মালদহ বিজেপিতে ব্যাপক বিদ্রোহ

Date:

Share post:

বিধানসভা ভোটে (Assembly Election) প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে বিজেপির (BJP) অন্দরে বিদ্রোহ অব্যাহত। রাজ্যের প্রতিটি প্রান্তে, জেলায় জেলায় শুরু হয়েছে অশান্তি, বিক্ষোভ, প্রতিবাদ, ভাঙচুর। একই ছবি ধরা পড়ল মালদহে (Maldah)। সেখানেও আদি আর নব্য বিজেপির দ্বন্দ্ব তুঙ্গে। জেলার চারটি আসনেরই প্রার্থীবদলের দাবি তুলেছে গেরুয়া কর্মীদের একাংশ। বাকি আসন নিয়ে জটিলতা পরবর্তীতে মিটে গেলে হরিশচন্দ্রপুরে (HadishChandrapur ) মতিউর রহমান (Motiur Rahman) কিছুতেই মানতে রাজি নন দলের বহুদিনের নেতা-কর্মীরা। ‘‘নিরক্ষর’’ মতিউর রহমানকে হরিশচন্দ্রপুরের প্রার্থী হিসেবে কিছুতেই মেনে নিতে পারছেন না দলের পুরোনো কর্মী-সমর্থকরা। প্রবল বিক্ষোভের মুখে ওই আসনের প্রার্থী বদল করতে পারে বিজেপি, এমনটাও শোনা যাচ্ছে।

আরও পড়ুন-পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের

হরিশ্চন্দ্রপুরের আদি বিজেপি কর্মীদের দাবি, মতিউর রহমানকে এলাকার মানুষ শুধু নন, চেনেনই না বিজেপির অধিকাংশ কর্মীরা। উনি ওই এলাকার বাসিন্দাই নন। এছাড়া বিজেপির সঙ্গে ওনার সম্পর্কও বেশিদিনের নয়। বিজেপির একাংশের প্রশ্ন তুলে অভিযোগ, “মতিউর রহমান নিরক্ষর (Illiterate)। নিজের নাম পর্যন্ত সই করতেও পারেন না তিনি। ফলে এমন একজন মূর্খ, অশিক্ষিত প্রার্থী কীভাবে বিধায়ক দাঁড়াতে পারে?”

জানা গিয়েছে, ইতিমধ্যেই মতিউর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবিতে দফায় দফায় বৈঠক করেছে জেলা নেতৃত্ব। রাজ্যের নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের ধারনা কেন্দ্র বিষয়টি বিবেচনা করে মতিউরকে সরানোর সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন সমস্ত দিক বিচার না করে প্রার্থী করা হয়েছিল মতিউরকে? তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...