Friday, April 3, 2026

বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত দিনহাটা, বিধায়ক উদয়ন গুহর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

Date:

Share post:

নতুন করে উত্তেজনা ছড়াল দিনহাটায়। বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় ফের নতুন করে উত্তপ্ত হল দিনহাটা। এবার এবার বিধায়ক উদয়ন গুহের (Udayan Guha) বাড়ির লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। বোমাবাজির ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।

কোচবিহারের দিনহাটায় (Dinhata) পশু হাসপাতালের বারান্দা থেকে বুধবার সকালে উদ্ধার হয় দিনহাটার বিজেপির (BJP)শহর মণ্ডলের সভাপতি অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ৷ এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে৷ ঘটনাটি জানাজানি হতেই তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি নেতার রহস্য মৃত্যুতে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা দিনহাটা। দিনহাটা থানার সামনে বিক্ষোভ-পাঁচমাথায় মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ, বাদ যায়নি কিছুই। এমনকী, তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে আবার দিনহাটার মহকুমাশাসকের দপ্তরের পাল্টা অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেই কর্মসূচি সেরে যখন কর্মিসভায় যোগ দিতে যাচ্ছিলেন, তখন বিধায়কের বাড়ি লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ বোমাবাজি করে বলে অভিযোগ। ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে বোমার সুতলি উদ্ধার করেছে পুলিশ। প্রশাসনের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

আরও পড়ুন- সি ভোটারের চূড়ান্ত জনমত সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল

Advt

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...