Friday, June 26, 2026

‘টাউকটে’ : আছড়ে পড়তে পারে ঘূর্নিঝড়

Date:

Share post:

ঘূর্ণিঝড় ৪-৫ দিনের মধ্যেই শুরু হতে পারে ঘূর্নিঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়টির নাম‘টাউকটে’। আবহাওয়াবিদদের অনুমান, ২৯ মার্চের পরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা কিংবা মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় প্রায় ১৫০ কিমি।

আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ ২৯ মার্চ বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। তা ১ এপ্রিল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ – ৪ এপ্রিল আছড়ে পড়বে উপকূলে। মার্চের শেষে সেই সময় সাগরপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পার করবে। যা ঘূর্ণিঝড় তৈরির জন্য আদর্শ। এছাড়া বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ পাবে।

আরও পড়ুন-ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রাজীবের চিঠি কমিশনে

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে মায়ানমারের মধ্যে কোথাও ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। ৩-৪ এপ্রিল পশ্চিমবঙ্গ উপকূলেও আছড়ে পড়তে পারে এই ঝড়। আবহবিদদের মতে, ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ – ৭৫ কিলোমিটার। গতিবেগ বৃদ্ধি পেয়ে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। আবহবিদরা জানাচ্ছেন, ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

ভারত মহাসাগরে কোনও ঘূর্ণিঝড় হলে নামকরণ করে বিশ্বের ১৩টি দেশ ৷ উত্তর ভারতের ৪০–৪৫ ডিগ্রি পূর্ব থেকে ৯৫–১০০ ডিগ্রি পূর্বে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হলে তার নামকরণ করে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। শনিবারই রাজ্যে প্রথম দফার ভোট। প্রথম দফায় ৩০ টি আসনে ভোট হবে। ফলে ‘টাউকটে’কে নিয়ে এখন ভোট বাজারে কানাঘুষো শুরু হয়েছে। এর মধ্যে যদি নতুন করে টাউকটে কোনও তাণ্ডব চালায় তবে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ভোটের বাজারও গরম হবে।

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...