Tuesday, June 23, 2026

করোনার সময় পাশে থাকেননি বিজেপি সাংসদ, পুরুলিয়ার সভা থেকে আক্রমণ অভিষেকের

Date:

Share post:

পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ সংলগ্ন এলাকার প্রথম ও দ্বিতীয় দফায় বিধানসভা ভোট। এই কেন্দ্রগুলিতে লাগাতার প্রচার করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। বৃহস্পতিবার, পুরুলিয়ায় দুটো জনসভা ও ডায়মন্ড হারবারে একটি রোড শো তাঁর। সেখানেই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় জয়ী হয় বিজেপি। এদিন অভিষেক বলেন, ভোট নিয়ে চলে যাওয়ার পরে বিজেপি সাংসদকে আর খুঁজে পাওয়া যায়নি। করোনার সময় এলাকার মানুষের পাশে ছিল তৃণমূল।

অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “অমিত শাহ বলেছেন সুন্দরবনকে জেলা করে ২ লক্ষ কোটি টাকা দেব। সুন্দরবন জেলা হলে বাংলায় ২৪টি জেলা হবে। মানে মোট ৫০ লক্ষ কোটি টাকা দেবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দেবেন।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আপনি বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা করে দিন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবে না।”

এদিন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ বঙ্গে প্রচারে এসেছেন। প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল যুব সভাপতিও। সব মিলিয়ে প্রথম দফার প্রচারের শেষ দিনে জমজমাট দক্ষিণবঙ্গ।

Advt

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...