Thursday, June 4, 2026

মমতাকে একা ভাবলে ভুল হবে, পিছনে আমরা আছি! বিজেপিকে তুলোধনা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“২০১৯ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি (BJP) ১৮টি আসন পেয়ে খুব লম্ফঝম্প করছে। এমন ভাব করছে, যেন বাংলা দখল করে নিয়েছে। ভুলে গেলে চলবে না, ঝাড়খণ্ডেও (Jharkhand) লোকসভা ভোটে ১৪টির মধ্যে ১৩টি আসন বিজেপি পেয়েছিল। তারপরেও সেখানে বিজেপি সরকারকে উল্টে দিয়েছেন ঝাড়খণ্ডের মানুষ। এবার পশ্চিমবঙ্গেও বিজেপিকে খালি হাত করে দেবে মানুষ।” বান্দোয়ানের তৃণমূল (TMC) প্রার্থীর সমর্থনে রাজ্যে এসে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।

কেন্দ্রের মোদি সরকারকে একহাত নিয়ে হেমন্ত সোরেন বলেন, বিজেপির ডবল ইঞ্জিনের সরকার কাজের জন্য নয়, লুটের জন্য। দেশকে লুটে নেওয়ার জন্য। তিনি আরও বলেন,

“বিজেপি ভেবেছিল, দিদি একা। উনি দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু বিজেপি ভুলে গিয়েছে, দিদির পিছনে আমাদের মতো আরও কতজন রয়েছেন। একদম খেলা হবে। আমিও সঙ্গে আছি। এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনটা আলাদা।”

শিবু সোরেন পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁর আবেদন, “দলিত-আদিবাসী-সংখ্যালঘুদের বাঁচাতে, পশ্চিমবঙ্গে সংস্কৃতি ও ঐতিহ্য বাঁচাতে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করা হবে। আদিবাসী দলিতদের জন্য এরাজ্যের আর কেউ দিদির মতো চিন্তা করেন না। অধিকার আমরা ছিনিয়ে নিতে জানি

Advt

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...