Wednesday, March 25, 2026

শুটিং বিশ্বকাপে অনৈতিক সরঞ্জাম ব্যবহার করার অভিযোগ, দল তুলে নিল হাঙ্গেরি 

Date:

Share post:

নয়াদিল্লিতে শুটিং বিশ্বকাপে( issf world cup)   গণ্ডগোল। সতীর্থের বিরুদ্ধে অনৈতিক সরঞ্জাম ব্যবহার করার অভিযোগে দল তুলে নিল হাঙ্গেরি (hungary)।

ফলে ভারতের বিরুদ্ধে তাদের  ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ম্যাচ স্থগিত রাখা হল। হাঙ্গেরি নাম তুলে নেওয়ায়, যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে থাকা আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে দুই দলই হাজির হয়ে যায়। এমন সময় সতীর্থ পিটার সিডির দিকে আঙুল তোলেন ইস্তিভান পেনি এবং জাভান পেকলার। দাবি ছিল, অনৈতিক ভাবে বাইপড ব্যবহার করছেন সিডি। তাই তাঁরা সিডির সঙ্গে খেলতে চান না।

শুটিংয়ের আগে বা পরে অথবা স্থান পরিবর্তনের সময় কাঁধের সঠিক জায়গায় রাইফেল রাখার জন্য বাইপড ব্যবহার করা যায়। কিন্তু ফায়ারিং করার সময় তা ব্যবহারের অনুমতি নেই। সিডি যদিও স্বীকার করতে চাননি বাইপড ব্যবহারের কথা।

আরও পড়ুন:১০৮ নম্বরে থাকা দলের বিরুদ্ধে কষ্ট করে জয় রোনাল্ডোদের

Advt

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...