Friday, April 3, 2026

বদলি করলেও মাইনে ৪১২: ডিএম-এসপি বদল নিয়ে নাম না করে কমিশনকে তোপ মমতার

Date:

Share post:

যতই অফিসার বদলি করো, মাইনে তোমার চারশো বারো- ভোটের মুখে রাজ্যে ডিএম-এসপিদের (Dm-Sp) বদলি করার খবরের প্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভা থেকে এভাবেই আক্রমণ শাণালেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বৃহস্পতিবার, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে অনেকগুলি প্রচারসভা ছিল মমতার। আর সেই সভা থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা।

বুধবারই কমিশনের নির্দেশে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নিষ্ক্রিয় করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই পাঁচ আইএএস-আইপিএস অফিসারকে বদলি করা হয়। সভায় মমতা বলেন, “হেলিকপ্টারে আসার সময় শুনলাম আরএ অনেক ডিএম-এসপিকে বদল করা হয়েছে। আরে যতই অফিসার বদলি করো, মাইনে তোমার চারশো বারো” কমিশনের নাম উল্লেখ না করেই তোপ দাগেন তৃণমূলনেত্রী। যদিও তিনি বলেন, “যাঁদের বদলি করছেন, আর যাঁরা আসছেন সবাই আমার লোক”।

আরও পড়ুন-করোনার সময় পাশে থাকেননি বিজেপি সাংসদ, পুরুলিয়ার সভা থেকে আক্রমণ অভিষেকের

তৃণমূল নেত্রীর অভিযোগ বিজেপির (Bjp)কথা শুনে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, “শ্রদ্ধা রেখেই বলছি আপনারা বিমাতৃসুলভ আচরণ করছেন”। আগেও অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে নির্বাচন কমিশনকে (Election Commission)প্রভাবিত করার অভিযোগ তোলেন মমতা। এদিন ফের কমিশনের উপর বিজেপির প্রভাবের অভিযোগ করেন তিনি।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...