Thursday, June 25, 2026

দিনহাটাকাণ্ডে পুলিশ সুপারের নারকো টেস্টের দাবি বিজেপির

Date:

Share post:

পুলিশ সুপারের নারকো টেস্ট করে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বিজেপির (Bjp) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। দিনহাটাতে বিজেপি কর্মী অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ উদ্ধার প্রশাসনকে কড়া ভাষাতে আক্রমণ করেন বিজেপি নেতা। বিজেপির কোচবিহারের পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন তিনি।

আরও পড়ুন-কয়লাপাচার কাণ্ডে ৬ এপ্রিল পর্যন্ত লালার গ্রেফতারে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ময়নাতদন্তের পরে বিজেপির পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় অমিত সরকারের দেহ৷ মৃত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানান কৈলাশ বিজয়বর্গীয় ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi)। এছাড়াও ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। দিনহাটাতে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল। পুলিশ আধিকারিকদের একটা অংশ শাসকদলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন কৈলাশ৷ সিবিআই তদন্তের দাবি করেন বিজেপি নেতৃত্ব।

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...