Saturday, April 4, 2026

নন্দীগ্রামে শুক্রবার সভা করতে যাচ্ছেন আব্বাস সিদ্দিকি

Date:

Share post:

এবার নন্দীগ্রামে যাচ্ছেন আব্বাস সিদ্দিকি৷

নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের (CPM) মীনাক্ষী মুখোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। আগামীকাল, শুক্রবার নন্দীগ্রাম স্টেট ব্যাঙ্ক ময়দানে জোট প্রার্থীর সমর্থনে এই জনসভা হওয়ার কথা৷ জানা গিয়েছে, এখানেই প্রধান বক্তা হিসেবে থাকবেন আব্বাস৷ সঙ্গে থাকার কথা সিপিএম নেতা মহম্মদ সেলিমেরও।

প্রসঙ্গত, নন্দীগ্রাম আসনটি ISF প্রথমে দাবি করেছিলো৷ পরে এই আসনে প্রার্থী হন সিপিএমে নতুন মুখ মীনাক্ষী। দলীয় প্রার্থীর সমর্থনেই আব্বাসকে নন্দীগ্রামে প্রচারে নিয়ে যেতে চাইছে সিপিএম। রাজি হয়েছেন আব্বাসও৷ রাজ্যের বাছাই করা কিছু আসনে আব্বাসকে দিয়ে প্রার্থীদের সমর্থনে জনসভা করাতে চায় বামফ্রন্ট। সেই কর্মসূচিরই প্রথম সভা নন্দীগ্রামে৷ মোর্চার বক্তব্য, নন্দীগ্রামে লড়াই আসলে দ্বিমুখী নয়, ত্রিমুখী। তা বোঝাতেই আব্বাসের এই সভা৷

 

ওদিকে, নন্দীগ্রামের তেখালির মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advt

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...