Sunday, June 28, 2026

জঙ্গলমহলে ভোট প্রচারে মিঠুনকে ঘিরে উন্মাদনা বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে

Date:

Share post:

শেষবার রাজনৈতিক প্রচারে নেমেছিলেন ২০১৬ সালে তৃণমূলের হয়ে। মাঝে পাঁচ বছরের অবসর নিয়ে ফের ২০২১ এ প্রচারে নামলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। এবার অবশ্য হাতে তাঁর গেরুয়া পতাকা। নরেন্দ্র মোদির উপস্থিতি বিজেপিতে(BJP) যোগ দেওয়ার পর জল্পনা চলছিল কবে পুরোদমে রাজনীতির প্রচারে নেমে পড়বেন মিঠুন চক্রবর্তী। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন মিঠুন। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে তিনি পৌঁছে যান বাঁকুড়া শালতোড়ায়। সেখানে বিজেপি (bjp) প্রার্থী চন্দনা বাউড়ির সমর্থনে রোড শো শুরু করেন। এই রোড শোতে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মহাগুরু কে একবার ছুঁয়ে দেখতে ভিড় জমান বহু মানুষ।

শালতোড়া থেকে মানবাজার পৌঁছন মিঠুন চক্রবর্তী। সেখানে বিজেপি প্রার্থী হরি সিং সর্দারের হয়ে প্রচার করতে দেখা যায় মহাগুরুকে। প্রতিটি প্রচারে ভিড় ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, এদিন জঙ্গলমহলে মোট চারটি রোড শো রয়েছে মিঠুনের। যা শুরু হয় শালতোড়া থেকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার পর পশ্চিম মেদিনীপুরের ইদকুড়ি থেকে শুরু হবে দ্বিতীয় রোড শো যা শেষ হচ্ছে পাথর মহড়াতে। তৃতীয় রোড শো রয়েছে নিউ কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে কেশিয়াড়ি সদর থানা পর্যন্ত। এটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টো নাগাদ। এরপর বিকেল ৪টে নাগাদ ঝাড়গ্রামের রাজ কলেজ ময়দান হেলিপ্যাড থেকে শুরু হবে আরও একটি রোড শো।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...