Sunday, June 14, 2026

‘নন্দীগ্রামে সবার সব হিসাব পাল্টে দেবো’, প্রচারের তাপ বাড়ালেন আব্বাস সিদ্দিকি

Date:

Share post:

সংযুক্ত মোর্চার আসন ভাগাভাগির সময়ে আব্বাস সিদ্দিকির ISF নন্দীগ্রাম আসনটি দাবি করেছিলো৷ কিন্তু পরে সেই দাবি থেকে সরে আসায় এবারের ভোটে রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে মোর্চার তরফে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

শুক্রবার ওই নন্দীগ্রামেই (Nandigram) পা রাখলেন আব্বাস (Abbasuddin Siddiqui)। মীনাক্ষীকেই (Minakshi Mukherjee) কেন ভোট দেওয়া দরকার, তা বোঝাতে এদিন আব্বাস বলেন, “এটা প্রমানিত, বিজেপিকে আটকেছে একমাত্র বামেরাই৷” আব্বাস বলেন, “৩৪ বছর ধরে বাংলায় বিজেপিকে আটকে রেখেছিলো বামেরা। তারপরই মাথাচাড়া দিয়েছে বিজেপি৷ তাই বিজেপি আটকাতে হলে নন্দীগ্রামে সিপিএমের মীনাক্ষীকে আর বাকি জায়গায় সংযুক্ত মোর্চার প্রার্থীকে ভোট দিন।” আব্বাস বলেন, “এখানে প্রচারে ও প্রভাবে পিছিয়ে নেই জোটের বামপ্রার্থী মীনাক্ষী৷ অথচ এমন ভাব দেখানো হচ্ছে যেন অন্য দুই প্রার্থীই শুধু লড়ছে৷ এর জবাব দেবে নন্দীগ্রামের মানুষ৷ এখন কেউ ধারনা করতে পারছে না, সবার সব হিসাব উল্টে যাবে৷” তিনি এদিন ফের আওয়াজ তোলেন, “গোলামি নয় অধিকার চাই”৷ এদিন নন্দীগ্রামে ‘ভাইজান’ বলেন, “আমাদের প্রলোভন দেখিয়ে গোলাম করে রাখা হয়েছে। আমরা গোলামি চাই না , অধিকার চাই।”

আরও পড়ুন:কাল ভোটে সন্ত্রাস করতে পারে বিজেপি, কমিশনে নালিশ জানাল তৃণমূল

বৃহস্পতিবার নন্দীগ্রামের তেখালির মাঠে যোগী
আদিত্যনাথ সভা করে হিন্দুত্বের বার্তা দেন৷ শনিবার নন্দীগ্রামে আব্বাস সিদ্দিকি সংখ্যালঘু মুসলিমদের মনজয়ের লক্ষ্যেই বক্তব্য রেখেছেন। ২০১৯-এর লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে অকুন্ঠ সমর্থন করেছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। বিধানসভা নির্বাচনে সেই ভোটব্যাঙ্কের কাছেই আব্বাস আহ্বান জানালেন বাম প্রার্থী মীনাক্ষীকে ভোট দেওয়ার৷

Advt

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...