Wednesday, April 1, 2026

বাঘমুন্ডি-বিষ্ণুপুরে অমিত সভায় ফাঁকা মাঠ! ভোটের আগে কপালে ভাঁজ বিজেপি নেতাদের

Date:

Share post:

ভোটবঙ্গে এবার ডান-বাম সব পক্ষের মুখেই “খেলা হবে…” স্লোগান। এবার সেই “খেলা” শুরু হলো বলে! কয়েকঘন্টার অপেক্ষা, রাত পোহালেই রাজ্যের পাঁচ জেলার ৩০টি আসনে প্রথম দফার ভোট। তার আগে শেষ ল্যাপে প্রচারে ঝড় তুলতে গিয়ে কার্যত বিড়ম্বনার মুখে পড়ল গেরুয়া শিবির। প্রথম দফায় ভোটের ৪৮ ঘন্টা আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Sah) দিয়ে চার জেলায় সভা (Rally) করল বিজেপি (BJP)। কিন্তু মাঠ ভরাতে পারলো না। রাজ্য ও জেলা নেতৃত্বের চোখে মুখে কার্যত হতাশার ছবি।

পূর্ব মেদিনীপুরের মেচেদা, ঝাড়গ্রামের সাঁকরাইল, বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur) দলীয় প্রার্থী ও পুরুলিয়ার বাঘমুণ্ডিতে (Banmundi) জোটসঙ্গী আজসু প্রার্থীর সমর্থনে সভা করেন অমিত শাহ। বাঘমুণ্ডিতে তিনি বক্তব্য রাখার সময় সভাস্থল ফাঁকাই (Empty Ground) ছিল। ভোটের কয়েক ঘন্টা আগে অমিত সভার এমন চিত্র দেখে অস্বতিতে গেরুয়া শিবির।

বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রে জোটসঙ্গী আজসু প্রার্থী আশুতোষ মাহাতর সমর্থনে কুশলডি মাঠে অমিত শাহের সভা ভরাতে পারেনি বিজেপি। মহিলাদের জন্য চেয়ারের অর্ধেকের বেশি খালি ছিল। সভাস্থলের এদিক-ওদিক দলীয় কর্মী-সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সেভাবে কালো মাথার ভিড় জমাট বাঁধেনি। শুধু তাই নয়, বাঘমুণ্ডি এলাকার বিজেপির অনেক পরিচিত মুখকেই এদিনের সভায় দেখা যায়নি। একইভাবে বিষ্ণুপুর শহরের তুড়কি ময়দানের সভাতেও ভিড় সেভাবে হয়নি। উৎসাহ নজরে পড়েনি।

অমিত শাহের মতো হেভিওয়েট নেতার সভা। তাতেও কেন লোক নেই। কপালে ভাঁজ বিজেপি নেতাদের। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যেই জেলা নেতৃত্বের রিপোর্ট তলব করা হয়েছে।

Advt

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...