Monday, April 6, 2026

নন্দীগ্রামে ভোটের আগে ‘সুপ্রিম’ স্বস্তিতে শেখ সুফিয়ান

Date:

Share post:

আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তার আগে স্বস্তিতে শাসক শিবির। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোলিং এজেন্ট তথা নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা শেখ সুফিয়ান।  আপাতত ২ সপ্তাহ কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না শেখ সুফিয়ানের বিরুদ্ধে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি পুনরায় খোলার ব্যাপারেও এদিন স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। ফলে সবমিলিয়ে ভোটের মুখে বড় স্বস্তি পেলেন শেখ সুফিয়ান (Sheikh Sufian)।

আরও পড়ুন- ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে”, ফের বিতর্ক দিলীপের কথায়

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ও নন্দীগ্রাম আন্দোলনের নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে পুরনো মামলাগুলি ফের খোলা হয়েছিল। সেই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শেখ সুফিয়ান (Sheikh Sufian)। অভিযোগ করেন, ভোটের কাজ থেকে বিরত করতেই নন্দীগ্রাম জমি আন্দোলন সংক্রান্ত ১৪ বছর আগেকার পুরানো মামলা টেনে তোলা হচ্ছে। শেখ সুফিয়ানের তরফে আইনজীবী বিকাশ সিং বলেন, মামলাগুলি ফের খোলা হচ্ছে সুফিয়ানের রাজনৈতিক কর্মকাণ্ড আটকানোর জন্য-ই। একই সুরে রাজ্যের হয়ে এদিন সওয়াল করেন রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি।  তিনি অভিযোগ করেন, নন্দীগ্রামে নির্বাচনকে প্রভাবিত করার একটা রাজনৈতিক চক্রান্ত চলছে।সওয়াল জবাবের পর শুক্রবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণা মুরারির ডিভিশন বেঞ্চে নির্দেশ দেওয়া হয় এই মামলা পুনরায় খোলার ব্যাপারে স্থগিতাদেশ জারি করা হচ্ছে।

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ যৌথযাত্রা পুরো অঞ্চলের জন্যই জরুরি: মোদি

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...