Sunday, June 28, 2026

গরুর গাড়িতে ভোটের প্রচার লকেটের, বিঁধতে ছাড়লেন না বিরোধীরা

Date:

Share post:

গরুর গাড়িতে করে প্রচার করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নিশ্চিতভাবে এটি অভিনব। কিন্তু বিরোধীরা তাঁকে বিঁধতে ছাড়লেন না। বিরোধীরা বললেন, পেট্রলের এত মূল্য বৃদ্ধির জন্যই কি গরুর গাড়িতে করে প্রচারের কথা ভাবলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়? আসন্ন বিধানসভা ভোটে বিজেপির সেই গো-আবেগই এবার বাংলার রাজনীতিতে। তবে জনতার ভিড় ছিলে দেখার মতো।

আরও পড়ুন-কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী, বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিলেন সায়ন্তিকা

শুক্রবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের পোলবা থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়েছিলেন লকেট। গরুর গাড়িতে চেপেই প্রচার অভিযান করলেন বিজেপি নেত্রী। বিজেপির পতাকা দিয়ে সাজানো গরুর গাড়ি। সেই দৃশ্য দেখে কিনা মজেছেন গ্রামবাসীরাও। সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের “জয় শ্রীরাম…” ধ্বনি।

কিন্তু হঠাৎ গরুর গাড়িতে চেপে প্রচার কেন? বিজেপির কর্মী-সমর্থকরা বলেন, “ভারতীয় জনতা পার্টি আদতে কৃষকবান্ধব। আর গণদেবতাদের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই লকেটের এমন অভিনব ভাবনা। ” তবে বাংলায় ভোটের আগে এমন প্রচার যে সাধারণ মানুষের নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। পাশাপাশি, গরুর গাড়িতে বসে রাজ্যের শাসকদলকে বিঁধতেও ছাড়েননি লকেট। বললেন, “রাস্তার যা অবস্থা তাতে গরুর গাড়ি নিয়ে যাওয়াই শ্রেয়।”

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...