Sunday, June 21, 2026

‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী শহিদদের প্রতি শ্রদ্ধা’, স্মৃতিসৌধ পরিদর্শনে গিয়ে লিখলেন মোদি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বঙ্গ নির্বাচনের প্রাক্কালে দু’দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার বাংলাদেশের(Bangladesh) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। পাশাপাশি পরিদর্শন বইতে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, প্রতারণা ও নিপীড়নের বিরুদ্ধে সত্য ও সাহসের এক মহৎ জয়ের স্মৃতি হয়ে থাকবে এই স্মৃতি সৌধ।

আরও পড়ুন:মোদিকে গ্যাসের দাম কমাতে বলুন! প্রচারে বেরিয়ে ভোটারদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রাজু

শুক্রবার ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ অভ্যর্থনা গ্রহণের পর বেলা ১১ টা ৪৫ নাগাদ স্মৃতিসৌধে প্রবেশ করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে শহিদ বেদীতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামী শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে তিনি। পাশাপাশি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মোদি লেখেন, ‘বাংলাদেশের দেশপ্রেমিক শহিদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। যাদের গৌরবান্বিত আত্মত্যাগের ফলে এই মহান জাতির অভ্যুত্থান ঘটেছে। এই শ্রদ্ধাস্থল পরিদর্শন করা সকল দর্শনার্থী যেন লাখো শহিদের পবিত্র স্মৃতির প্রতি সম্মান জানান, তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু স্তব্ধ করা যায়নি। তাদের বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অবিচার ও সত্যের পক্ষে লড়াইয়ে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। ভারতের জনগণের পক্ষে আমি প্রার্থনা করি প্রতারণা ও নিপীড়নের বিরুদ্ধে সত্য ও সাহসের এক মহৎ জয়ের চিরন্তন স্মৃতি হয়ে থাকবে সাভারের এই শিখা।’

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...