Tuesday, March 24, 2026

শ্রাবন্তীর রোড শো ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ায়, পুলিশ-বিজেপি সমর্থকদের সংঘর্ষ

Date:

Share post:

রঘুনাথপুরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শো কে ঘিরে ধুন্ধুমার। অনুমতি ছাড়া রোড শো করার অভিযোগ উঠল নায়িকার বিরুদ্ধে।

বৃহস্পতিবার রঘুনাথপুরে বিজেপির রোড শো। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রাবন্তীর রোড শোয়ের সঙ্গী ছিলেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। কিন্তু পুলিশ সূত্রে খবর, হেলিকপ্টার নামার অনুমতি থাকলেও রোড শো-এর জন্য কোনও অনুমতি ছিল না। ফলে অনুমতি না থাকায় রঘুনাথপুর শহরে ঢোকার মুখে থানার সামনে দুই তারকার রোড শো আটকে দেয় পুলিশ। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সাংসদের। তারপর পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়।

বিজেপির অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। তবে লাঠিচার্জের কথা পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে, রঘু্‌নাথপুরে রোড শো করার কোনও অনুমতি ছিল না বিজেপির।

পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীদের আক্রমণে রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী গুরুতর জখম হন। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ ক্ষতিয়ে দেখা অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন- ভোটে জিতলেই হেলিকপ্টার, আইফোন, রোবটের প্রতিশ্রুতি এই প্রার্থীর

Advt

 

Related articles

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...

প্রয়াতদের জন্য চিন্নাস্বামীতে স্মৃতি ফলক, সংরক্ষিত থাকবে আসনও

অভিশপ্ত স্মৃতি নিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) শুরু হচ্ছে আইপিএল। অনেক জটিলতার পর নিজেদের ঘরের মাঠে খেলার অনুমতি...

সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

স্বল্পমেয়াদি কমিশনে (Short Service Commission) নিযুক্ত মহিলা অফিসারদেরও সশস্ত্র বাহিনীতে স্থায়ী হওয়ার পূর্ণ অধিকার রয়েছে- এমনই তাৎপর্যপূর্ণ রায়...

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...