Friday, June 19, 2026

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া খারাপ থাকার ফলে প্রাথমিকভাবে তাঁর প্রচার কর্মসূচি একদিন পিছিয়ে গিয়েছিল। কিন্তু এদিন বিমানবন্দর থেকে নিজের আগামী কর্মসূচির কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, মঙ্গলবার ২৪ মার্চ, তিনি উত্তরবঙ্গে প্রচার শুরু করছেন। ওইদিন জলপাইগুড়ি পৌঁছে চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন তিনি। মঙ্গলবার চালসায় রাত্রিবাসের পর বুধবার তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রথম জনসভা। এরপর শিলিগুড়ির দুই কেন্দ্র – ডাবগ্রাম-ফুলবাড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার পর্ব সারতে চলেছেন তিনি। আরও পড়ুন: সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আসছেন অন্ডালে। আসানসোলের পাণ্ডবেশ্বরে কর্মসূচি সেরে পৌঁছবেন বীরভূমের দুবরাজপুর। সেখানে অনুষ্ঠান সেরে ফিরছেন কলকাতায়। এছাড়া ২৭ মার্চ বাঁকুড়া জেলায় ভোটপ্রচার করবেন তিনি। ছাতনা ও ওন্দা বিধানসভা কেন্দ্র নিয়ে হতে চলেছে তাঁর জনসভা। ২৮ মার্চ, শনিবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুর কেন্দ্রে জনসভা করবেন তিনি। ২৯ মার্চ পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার রায়পুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...