Monday, April 6, 2026

আসামী ধরে ফেরার পথে কালিয়াচকে পুলিশের গাড়ি উল্টে ৩ সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

Date:

Share post:

মালদা জেলার সদর মহকুমার কালিয়াচক থানার ৬-৭জন সিভিক ভলেন্টিয়ার আসামী ধরতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েলন। বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে ।
এর জেরে ৩জন সিভিক ভলান্টিয়ার প্রাণ হারিয়েছেন । আরও ২জন সিভিক ভলেন্টিয়ার গুরুতর ভাবে জখম হন। দুর্ঘটনার কারণ হিসাবে জানা গিয়েছে, জাতীয় সড়কে তীব্র গতিতে গাড়ি চালানোর সময় কার্যত নিয়ন্ত্রণহীণ হয়ে গাড়িটি জাতীয় সড়কেই উল্টে যায় ও ২-৩টি ডিগবাজি খেয়ে তা রাস্তার ধারে গিয়ে পড়ে। দুর্ঘটনায় জখম এক সিভিক ভলেন্টিয়ারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গতকাল রাতে কালিয়াচক থানার আইসির নেতৃত্ব একটি বড় বাহিনী জালালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এক আসামীকে পাকড়াও করতে। যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয় তাতে ৭জন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ডাঙ্গা গ্রামে সিভিক ভলান্টিয়ারদের গাড়িটি উল্টে যায়। তাতেই সকলে কম বেশি জখম হন।

রাতেই তাঁদের উদ্ধার করে ইংরেজবাজারের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে পঙ্কজ মণ্ডল, ইমাদাদুল শেখ ও ওয়াহেদুর রহমান নামে ৩ সিভিক ভলেন্টিয়ার মারা যান। আরও ২জন সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে আসামী ধরে ফেরার পথেই এই দুর্ঘটনা হওয়ায় প্রশ্ন উঠেছে। ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনার শিকার হলেন সিভিক ভলেন্টিয়াররা তা খতিয়ে দেখছে পুলিশ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...