Wednesday, April 8, 2026

১১ বছর পর ভোট দিয়ে ছত্রধর বললেন, “তৃণমূলের জয় অবশ্যম্ভাবী”

Date:

Share post:

তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক ছত্রধর মাহাতো প্রায় ১১ বছর পর ভোট দিলেন। বললেন, নিজেকে নতুন ভোটার বলে মনে হচ্ছে। ২০১১ সালের বিধানসভা ভোটে জেল থেকেই নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন ছত্রধর। জিততে না পারলেও ২০ হাজারেরও বেশি ভোট পান। কিন্তু জেলে থাকায় নিজে ভোট দিতে পারেননি। ভোটের লাইন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছত্রধর বলছেন, “আমার পছন্দের দল মমতার দল। সেকথা মাথায় রেখে ভোট দিচ্ছি। জয় অবশ্যম্ভাবী।”

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ভিসা-পাসপোর্ট বাতিলের দাবি মুখ্যমন্ত্রীর

আজ, শনিবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলা গুলিতে চলছে ভোট দান পর্ব। ২০০৯-এর পরে ২০২১-এ ভোট দিলেন ছত্রধর মাহাতো। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন,”এক সময় যে দল করতাম, সে দল কিছু করতে পারেনি। এখন যে দলে আছি, সেই দল করেছে অনেক কিছু। সেই দলই ক্ষমতায় আসবে আশা রাখি। ২০০৯ সালে লোকসভায় শেষ বার ভোট দিয়েছিলাম। আবার ভোট দিতে পেরে ভালো লাগল। ১০ বছর পর ভোট দিয়ে নতুন ভোটার মনে হচ্ছে নিজেকে।”

Advt

Related articles

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...