Saturday, June 13, 2026

বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর-আহত চালক, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

বিজেপি (Bjp) নেতা সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) গাড়ির উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঁথির (Kanthi) সাবাজপুটে৷ হামলায় জখম হন গাড়ির চালক৷ সৌমেন্দুর অভিযোগ, তৃণমূলের (Tmc) আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। পাল্টা সৌমেন্দুর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব।

 

শনিবার সকালে একটি বুথে যাওয়ার সময় সাবাজপুট এলাকায় আচমকা তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতী। গাড়িতে ভাঙচুর করা হয়। মারধর করা হয় তাঁর গাড়ির চালক গোপাল সিংকে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেন সৌমেন্দু। 149 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি ৷

এদিকে যে তৃণমূল নেতা আলাউদ্দিনের নামে অভিযোগ, তিনি পাল্টা মারধরের অভিযোগ করেন সৌমেন্দুর অনুগামীদের বিরুদ্ধে। আলাউদ্দিন বলেন, সৌমেন্দু নিজে বেআইনিভাবে বুধে ঢোকার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তাঁকে মারধর করেন। স্থানীয়রা আলাউদ্দিনতে বাঁচাতে এলে সৌমেন্দুর অনুগামীরা পালিয়ে যায়।

Advt

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...