Wednesday, April 8, 2026

করোনাবিধি মেনে ৪৭ আসনে শান্তিপূর্ণ ভাবেই চলছে অসমের প্রথম দফার নির্বাচন

Date:

Share post:

পশ্চিমবঙ্গের পাশাপাশি নির্বাচনী মহাযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী রাজ্য অসমেও(assam)। অসমে এবার বিধানসভা নির্বাচন(assembly election) হবে তিন দফায়। শনিবার সকাল থেকে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণপর্ব। প্রথম দফায় অসমের ১২ টি জেলায় ৪৭ আসনে ২৬৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এদিন সকাল ৭টা থেকে করোনা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ চলছে ১১,৫৩৭ টি কেন্দ্রে।

আরও পড়ুন:হোলি এবং অন্যান্য উৎসবেও জমায়েত নয়, রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

অসমে একুশের বিধানসভা নির্বাচন অসম গণপরিষদ জোট সহ বিরোধী সব দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। যদিও ভোট পূর্বের সমীক্ষা অনুযায়ী অসমে এবার মূল লড়াই হতে চলেছে বিজেপি এবং কংগ্রেস জোটের মধ্যে। সময় প্রথম দফার নির্বাচনে যে সমস্ত হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে তারা হলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল, অসম গন পরিষদ সভাপতি অতুল বোরা, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা, অসম জাতীয় পরিষদ সভাপতি লুরিনজ্যোতি গগৈ।

Advt

Related articles

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...