Tuesday, March 31, 2026

দোলের দিন থেকেই নন্দীগ্রামে মমতা, শেষ ল্যাপে শুভেন্দুর প্রচারে অমিত শাহ

Date:

Share post:

আগামী পয়লা এপ্রিল এবার বাংলার বিধানসভা নির্বাচনের (Assembly Election) সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) ভোট গ্রহণ। শুধু রাজ্য নয়, গোটা দেশের রাজনৈতিক মহলের নজর পূর্ব মেদিনীপুর জেলার এই কেন্দ্রের দিকে। যেখানে তৃণমূল (TMC) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) এবং বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। ভোট প্রচারের শুরু থেকেই নন্দীগ্রামে টানটান উত্তেজনা। তৃণমূল হোক কিংবা বিজেপি অথবা বামেরা, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়েই প্রথম দফার পর দ্বিতীয় দফার বিভিন্ন কেন্দ্রে ভোট প্রচার করছেন। একদিনে তিন থেকে চারটি সভা করছেন তিনি। জানা গিয়েছে, রবিবার দোলের দিন থেকে ভোটের দিন পর্যন্ত নন্দীগ্রামে থাকবেন তিনি। জনসংযোগ থেকে সভা, সবই করবেন। তার আগে তৃণমূলের তারকা বক্তারা নন্দীগ্রাম চষে ফেলেছেন।

অন্যদিকে, দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে ৩০ মার্চ নন্দীগ্রামে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah)। মঙ্গলবার সেখানে তিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড-শো করবেন। উপস্থিত থাকতে পারেন রাজ্য বিজেপির তাবড় নেতার। অমিত শাহের রোড-শো ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে।

আরও পড়ুন:‘সামলাতে না পারলে রিঅ্যাকশন হবে’, কমিশনকে হুঁশিয়ারি দিলীপের

Advt

Related articles

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...