Sunday, June 7, 2026

প্রলয়কে ফোনে ধরালো কে? মমতাশিবিরেই শুরু তদন্ত

Date:

Share post:

যদি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhaya) এবং নন্দীগ্রামের অধুনা বিজেপি নেতা প্রলয় পালের(Pralay Paul) কথোপকথনের ফোন টেপ সত্যি হয়, তাহলে প্রশ্ন, মমতাকে এই ফোনটা করালো কে?

প্রলয় যেভাবে কথা বলেছেন, তাতে অনুমান তিনি গুছিয়ে কথা বলবেন বলে তৈরি ছিলেন। ফোন রেকর্ডিংয়ের ব্যবস্থাও ছিল। যা নিয়ে বিজেপি(BJP) রাজনীতি করছে।

মমতাশিবিরের খবর, প্রলয় পুরনো তৃণমূলকর্মী হলেও তাঁর ফোন নম্বর মমতার কাছে থাকার কথা নয়। অনুমান কোনো ব্যক্তি নেত্রীকে বলেছিলেন যে প্রলয় অভিমান করে চলে গেছে। ওকে ফোন করলেই ফিরে আসবে। মমতা সরল বিশ্বাসে ফোন করেন এবং ফাঁদে পা দেন।

যে ব্যক্তি ফোন করান, হতে পারে তাঁর ফোন থেকেই কথা বলান, তিনি মমতাকে বলেননি প্রলয়ের পরিবার অধিকারীবাড়ির সঙ্গে জড়িত। এসব হোমওয়ার্ক না করেই এই কান্ড ঘটানো হয়।

তৃণমূলশিবিরে এখন খোঁজ চলছে প্রলয়ের সঙ্গে মমতাকে কথা বলালেন কে? তিনিও না জেনে করেছেন নাকি তিনিও এই চক্রান্তে জড়িত?

Advt

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...