Friday, June 26, 2026

ফের গুলি চলল বাসন্তীতে

Date:

Share post:

অশান্তি থামছে না বাসন্তীতে। ফের গুলি চলল সোমবার রাতে। ফের উত্তপ্ত বাসন্তী। ভোটের আবহে এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শুটআউট।
বাসন্তির যুব তৃণমূল নেতা আবুল হাসান মোল্লাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। জখম আবুল হাসান মোল্লাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন  মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।  অভিযোগ, বাসন্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান ওরফে মন্টু গাজির ছেলে নূর  ইলাহি গাজি ওরফে রাজা গাজি ও রাজার মামা ইকবাল আহমেদ মণ্ডল গুলি চালায় আবুল হাসানকে লক্ষ্য করে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই একাজে যুক্ত। যদিও শাসকদলের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ, সোমবার রাতে পেশায় ওষুধ ব্যবসায়ী আবুল হাসান মোল্লার বাড়িতে ওষুধ নিতে আসেন রাজা ও ইকবাল আহমেদ। আবুল হাসান মোল্লা ওষুধ দিতে রাজি না হওয়ায় তাঁকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় রাজা। এই  ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে গণ্ডগোলের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরে অভিযুক্ত নূর  ইলাহি গাজি ওরফে রাজা গাজিকে গ্রেফতার করে পুলিশ।

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...