Tuesday, March 31, 2026

এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে বিমান ভাড়া

Date:

Share post:

আবার বাড়ছে বিমান ভাড়া( increasing flight fare)। পয়লা এপ্রিল থেকেই এই বাড়তি মাশুল গুনতে হবে। কেন বাড়ছে ভাড়া? কারণ নতুন অর্থবর্ষ থেকে এয়ার সিকিউরিটিজ ফি (ASF) বাড়াচ্ছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। অন্তর্দেশীয় বিমান যাত্রায় এএসএফ বাড়ছে ৪০ টাকা এবং আন্তর্জাতিক বিমান যাত্রার ক্ষেত্রে এএসএফ বাড়ছে ১১৪ টাকা ৩৮ পয়সা। ডিজিসিএ বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২১ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকরী হবে এই নয়া চার্জ।

বিমান বন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ।নিরাপত্তা দেওয়ার খরচ বাড়ার কারণেই বাড়ছে এয়ার সিকিউরিটিজ ফি। মাত্র ৬ মাস আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এএসএফ ১০ টাকা বাড়ানো হয়েছিল। অন্তর্দেশীয় অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটে এএসএফ ছিল ১৬০ টাকা। পয়লা এপ্রিল থেকে ৪০ টাকা বাড়ার ফলে বেড়ে হচ্ছে ২০০ টাকা।

Advt

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...