Saturday, June 20, 2026

শরদ পাওয়ারের সঙ্গে অমিত শাহের বৈঠক নিয়ে জোর চর্চা

Date:

Share post:

মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা চলছে। তারসঙ্গে ভয়াবহ হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। যার মোকাবিলায় রবিবার থেকে নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধাব ঠাকরে। এই আবহে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গোপন বৈঠক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বেশ ঘুরিয়ে উত্তর দিয়েছেন, শাহ জানিয়েছেন, ‘সব কিছু প্রকাশ্যে আনা ঠিক নয়।’
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে নিয়ে অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং৷ মুখ্য়মন্ত্রী উদ্ভব ঠাকরেকে লেখা একটি চিঠিতে তিনি জানিয়েছেন, অনিল দেশমুখ প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলা তোলেন৷ পরমবীর সিংয়ের লেখা ওই চিঠিতে সচিন ওয়াজ়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে৷ তিনি লিখেছেন, আম্বানির বাসভবনের সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ধৃত পুলিশ অফিসার সচিন ওয়াজকে তোলাবাজির কাজে ব্যবহার করতেন অনিল দেশমুখ৷ এই চিঠি প্রকাশ্যে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার৷ অনিলকে বাঁচাতে স্বয়ং মাঠে নেমেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এই পরিস্থিতিতে আগে বিজেপি অনিল দেশমুখের পদত্যাগ দাবি করেছিল।
মহারাষ্ট্রে ফের একবার ক্ষমতার বড়সড় রদবদল ঘটতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
যদিও অমিত শাহের সঙ্গে পাওয়ারের বৈঠক জল্পনা বলেই উড়িয়ে দিচ্ছেন এনসিপির জাতীয় মুখপাত্র নবাব মালিক।

Advt

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...