Friday, April 3, 2026

বিষ্ণুপুরে শিশুকে ধর্ষণ প্রতিবেশীর !

Date:

Share post:

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
মায়ের শাড়ির কাজের জন্য পাথর আনতে গিয়েছিল 6 বছরের মেয়েটি । তখনই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিজয়রামপুরের ঘটনা ৷ অভিযোগ, প্রতিবেশী যুবক ধর্ষণ করার পর নাবালিকাকে হুমকি দিয়ে বলেছিল, পরিবারের কাউকে জানালে তাকে খুন করে দেওয়া হবে ৷ শিশুটি অসহ্য যন্ত্রণায় ছটফট করায় বাড়ির লোকের সন্দেহ হয় ৷ তখনই তাকে জিজ্ঞাসা করায় প্রকাশ পায় ধর্ষণের ঘটনা ।
অভিযোগ, মেয়েটির উপর শারীরিক নির্যাতন চালানোর ঘটনা কারওকে বললে তাকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল অভিযুক্ত ৷ নির্যাতিতা বাড়ি এসে শারীরিক যন্ত্রণায় ছটফট করতে থাকলে তার মা মেয়েটিকে জিজ্ঞাসা করেন ৷ তখনই সব কথা তার মাকে জানায় মেয়েটি ৷

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...