Friday, June 5, 2026

আইপিএলে ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে পুজারা

Date:

Share post:

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল( ipl)। হাইভোল্টেজ এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি শুরু করে দিয়েছেন চেতেশ্বর পুজারাও( cheteshwar pujara)। দীর্ঘ সাতবছর পর আইপিএলে সুযোগ পেয়েছেন চেতেশ্বর পুজারা। আর সেই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া পুজারা।

এদিন পুজারা বলেন,” আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি নিশ্চিত এই ২০ ওভারের ক্রিকেটেও আমি নিজেকে মানিয়ে নিতে পারব। এই দলে আমি অনেককে পেয়েছি যারা আমায় সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করছেন। আমি ক্রিকেট খেলতে ভালবাসি তাই সব ধরনের ক্রিকেটই খেলতে চাই।”

চলতি বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন পুজারা। খেলবেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে পুজারা। এদিন তিনি বলেন,” আমি মাহির অধিনায়কত্বে খেলতে পারব এটা ভেবেই ভাল লাগছে। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করি তখন ও আমার অধিনায়ক ছিল।”

আরও পড়ুন:দিল্লির নতুন অধিনায়ক পন্থ

Advt

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...