Tuesday, March 17, 2026

বালির বাম প্রার্থী দীপ্সিতার জন্য গান ধরলেন মাসতুতো দাদা শোভন

Date:

Share post:

ভোটের প্রচার থেকে প্রার্থী তালিকা; এমনকী ব্রিগেডের সমাবেশেও একেবারে নতুন চেহারায় সিপিআইএম (Cpim) । প্রার্থী তালিকায় এবার তারুণ্যের জোয়ার। বেশিরভাগ ইয়ং ব্রিগেডকেই এবারের ভোট বৈতরণী পার করার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের প্রচারেও তার ছোঁয়া। ‘টুম্পা ব্রিগেড চল’ দিয়ে শুরু। তারপর ‘হল্লাগাড়ি’ থেকে ‘উরি উরি বাবা, বিজেমূল’। সেই সব গান ভাইরাল করছেন বর্ষীয়ান সিপিআইএম নেতারাও। বালির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের (Dipsita Dhar) নির্বাচনী প্রচারের হাতিয়ারও গান। দীপ্সিতা নিজেও গান গাইতে পারেন। তবে ভোট প্রচারে তাঁর হয়ে গান গেয়েছেন তাঁর মাসতুতো দাদা গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shobhan Ganguly)। শোভনের গাওয়া ‘দীপ্সিতাকেই ভোট’ গানটি ‘ভোটের গান’ নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social) শেয়ার (Share) করেছেন দীপ্সিতা। ইতিমধ্যেই প্রচুর শেয়ার হয়েছে সেটি।

আরও পড়ুন-মমতাকে আঘাত করতে পারে অধিকারীঘনিষ্ঠ আরমান ভোলা, খবর ছিল পুলিশে

বালিতে রাজনৈতিক লড়াইয়ে নেমে “সকলের হাতে কাজ ও সকলের পেটে ভাত”-এই স্লোগান নিয়ে তৃণমূল (Tmc) ও বিজেপির (Bjp) বিরুদ্ধে ভোটপ্রচার করছেন দীপ্সিতা।

গান সম্পর্কে শোভন জানান, তাঁর মাসির মেয়ের দীপ্সিতার জন্য গেয়েছেন ‘ভোটের গান’। তবে, তাঁর রাজনৈতিক মতদর্শের নিয়ে কোনও আলোচনা চান না শোভন। তিনি জানান, “দীপ্সিতা আমার মাসির মেয়ে, ব্যক্তিগত যোগাযোগ থেকে আমি গানটি গেয়েছি, এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না।” বালির বাম প্রার্থীর জন্য গাওয়া শোভনের এই গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।

Advt

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...