Saturday, June 27, 2026

মহিলারা বিরক্ত করছেন, তাই শুভেন্দুর নিরাপত্তায় এবার মহিলা সিআরপিএফ

Date:

Share post:

শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন, মহিলা তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরছেন। বিজেপির পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে। তাই পুরুষ সিআরপিএফের (CRPF) পাশাপাশি মহিলা সিআরপিএফ জওয়ানরাও এবার থেকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায়। আর তাই দ্বিতীয় দফা ভোটের আগেই (West Bengal Assembly Election 2021) বাড়িয়ে দেওয়া হলশুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা।

বিজেপির অভিযোগ, নন্দীগ্রাম এবং একাধিক জায়গায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকাতে মা-বোনেদের রুখে দাঁড়ানোর জন্য বারবার বার্তা দিয়েছেন। হাতা খুন্তি নিয়ে ভোটের ময়দানে নেমে লড়াইয়ের বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। আর তার ফলেই নাকি বিভিন্ন জায়গাতেই বিক্ষোভে দেখা যাচ্ছে মহিলা তৃণমূল কর্মীরা এগিয়ে আসছেন। মহিলারাই শুভেন্দুকে ঘিরে ধরছে। মহিলাদের আটকাতে পুরুষ সিআরপিএফ জওয়ানদের রীতিমতো বেগ পেতে হচ্ছে। তাই দলের সিদ্ধান্ত, শুভেন্দুর নিরাপত্তায় পুরুষের পাশাপাশি মহিলা সিআরপিএফ জওয়ানরাও থাকবে।

Advt

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...