Saturday, June 27, 2026

হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে নন্দীগ্রাম আন্দোলনের অভিযুক্তরা

Date:

Share post:

নন্দীগ্রাম জমি আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে ৭ এপ্রিল পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ নয়৷ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি আই পি মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-প্রকাশ করেও ফাঁসে শুভেন্দু, নন্দীগ্রামকে রক্ষা করতে মমতার নির্দেশেই ওই চিঠি

নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্ত স্বদেশ দাস , আবু তাহের, শংকর কুমার দাস, তপন গায়েন, দেবব্রত ভট্টাচার্য, স্বাধীন মণ্ডল সহ একাধিক ব্যক্তি বুধবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। অভিযুক্তদের তরফে বিচারপতি আই পি মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে বলা হয়, গত ৫ মার্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত গত ১৫ মার্চ অভিযুক্তদের বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরওয়ানা জারি করেছে। কিন্তু অভিযুক্তদেরই একজন আবু সুফিয়ান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ সুপ্রিম কোর্ট তাঁকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে। এই একই নির্দেশ সমস্ত অভিযুক্তের জন্যই বলবৎ হওয়া উচিত বলে মামলাকারীদের পক্ষ থেকে আজ আদালতে জানানো হয়। এরপরই বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, নতুন করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় নির্দেশ দিয়েছে।

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...