Tuesday, April 7, 2026

মনোনয়ন জমা ঘিরে দফায় দফায় উত্তেজনা বারাকপুরে

Date:

Share post:

বিজেপি ও তৃণমূলের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল বারাকপুরে। জানা গিয়েছে, বিজেপি ও তৃণমূল দুই দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়া সময় তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে শুরু হয় বচসা। সেখান থেকে একরকম রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি বীজপুরের প্রার্থী শুভ্রাংশু রায়ের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ।

বুধবার বারাকপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন সেখানকার তৃণমূল প্রার্থী তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী,  ঠিক একই সময়ে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্লাও। দু’পক্ষ মুখোমুখি হতেই সেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলেও খবর। মহকুমা শাসকের দফতরে সামনে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের কর্মী-সমর্থকদের ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বীজপুরের প্রার্থী শুভ্রাংশু রায়ের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বিজেপি সূত্রে খবর, ঘটনায় গুলি চলে বলে খবর। ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ দাবি করছে, গুলি চলেনি সেখানে। বারাকপুরে প্রশাসনিক ভবনের সামনে উত্তেজন ছড়ায়। জানা গিয়েছে, আহত ২ জন বিজেপি সমর্থক। বারাকপুরের ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

আরও পড়ুন-বিজেপি শ্যামাপোকা, ভোটের পরে খুঁজেই পাওয়া যায় না”- তীব্র কটাক্ষ অভিষেকের

মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে খড়দার রাম মন্দিরে পুজো দেন বারাকপুর তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...