Friday, April 3, 2026

ব্লাড ক্যানসারে আক্রান্ত সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের

Date:

Share post:

ব্লাড ক্যানসারে আক্রান্ত সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের। এই মুহূর্তে তিনি মুম্বইয়ে চিকিৎসাধীন। ট্যুইট করে জানিয়েছেন অনুপম খের।

জানা গিয়েছে, ২০২০ সালের ১১ নভেম্বর হাত ভেঙে যায় কিরণ খেরের। এরপরই তাঁর মেডিক্যাল টেস্ট করানো পরই মাল্টিপল মায়ালেমা ধরা পড়ে। জাতীয় পুরস্কার বিজয়ী কিরণ খের মাল্টিপল মায়ালেমায় আক্রান্ত, যা ব্লাড ক্যানসারেরই একটি প্রকার। জানা যায়, অসুখ ছড়িয়ে পড়েছে তাঁর বাঁ হাত থেকে ডান কাঁধ পর্যন্ত।

আরও পড়ুন-দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন সুপারস্টার রজনীকান্ত

কিরণের স্বামী ও বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher) সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘গুজব ওঠার আগেই আমি আর সিকন্দর সবাইকে জানাতে চাই, আমার স্ত্রী কিরণ খের myeloma ক্যানসারে আক্রান্ত৷ এটি একধরনের বিরল ব্লাড ক্যানসার৷ আপাতত কিরণের চিকিৎসা চলছে৷ সে খুবই স্ট্রং, লড়াকু মনের৷ তাঁর এই লড়াইকে আমি ও আমার ছেলে কুর্ণিশ জানাই৷ প্রচুর চিকিৎসকের কড়া নজরে রয়েছে কিরণ৷ প্রচুর প্রিয়মানুষকে পাশে পেয়েছেন কিরণ৷ কারণ, সে হৃদয় থেকেই এত ভালো মানুষ৷ সবাই কিরণের জন্য প্রার্থনা করুন৷ ভালোবাসা পাঠান৷ সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে৷ সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই৷’

কেমন আছেন অভিনেত্রী কিরণ খের? চণ্ডীগড়ের (Chandigarh) বিজেপি (BJP) সভাপতি অরুণ সুদ জানিয়েছেন, চার মাস ধরে চিকিৎসা চলার পর তিনি এখন কিছুটা সুস্থ রয়েছেন। চিকিৎসার জন্য নিয়মিতই তাঁকে হাসপাতালে যেতে হচ্ছে। ৬৮ বছরের অভিনেত্রী-সাংসদ গত বছরের শেষ সময় থেকেই অসুস্থ। গত কয়েক মাস ধরে চলতে থাকা চিকিৎসায় আপাতত কিছুটা সুস্থ রয়েছেন তিনি।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...