Sunday, June 28, 2026

ইভিএমে শুধুই বিজেপির প্রতীক, কমিশনে অভিযোগ বিরোধীদের

Date:

Share post:

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের শুরু থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটবঙ্গ।

এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুরের
হলদিয়া (Haldia) থেকে। ইভিএমে (EVM) শুধুই বিজেপির (BJP) প্রতীক! যা নিয়ে কমিশনে অভিযোগ বিরোধীদের। হলদিয়ায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল সিপিএম।

তাঁদের দাবি, ২৫৯ নম্বর বুথে টাউনশিপের ডিএভি পাবলিক স্কুলে ভোট শুরুর সময় দেখা যায় ইভিএমে শুধু বিজেপির প্রতীক রয়েছে। ১৬৪ ও ১৬৪ এ নম্বর বুথে দুর্গাচকের পাতিখালিতে বহিরাগতদের জড়ো করা হয়েছে। অন্যদিকে, ১৭নম্বর ওয়ার্ডে বামেদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

হলদিয়ার টাউনশিপে মহাপ্রভুরচক প্রাইমারি স্কুলের ২৬১ নম্বর বুথে প্রথম আধ ঘন্টা ভোট হওয়ার পরই ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ। আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে। লম্বা লাইনে অগুন্তি মানুষের ভিড়।

আবার ঘাটাল বিধানসভার ২৩৮,২৩৯, ২৪১, ২০৭ নম্বর বুথে বিরোধীদের এজেন্টেদের বুথে বসতে দিচ্ছে না তৃণমূল। তারই প্রতিবাদে চকলছিপুরে পথ অবরোধ বামেদের। একইসঙ্গে, সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগ, জখম তৃণমূলের দুই কর্মী।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার পাখিরালয়ে নকল ইভিএম দেখিয়ে এবং পান খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরে কেন্দ্রীয় বাহিনী এসে তা তুলে দেয়।

আরও পড়ুন:‘রেকর্ড সংখ্যায় ভোট দিন’, রাজ্যে আসার আগেই বাংলায় ট্যুইট নরেন্দ্র মোদির

Advt

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...