Wednesday, June 24, 2026

বুথ দখল, বিজেপির বিরুদ্ধে নালিশ জানিয়ে কমিশনকে চিঠি দিলেন ডেরেক

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন ডেরেক ও’ব্রায়েন। ভোটগ্রহণ পর্ব এখনো চলছে। তার মাঝেই বেলা ১ টা পর্যন্ত ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো সহ মোট ১৬০টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ জানাল তৃণমূল। সবকটি অভিযোগই পাঠানো হয়েছে ই-মেল মারফত। এর মধ্যে ৫০টি অভিযোগ উঠে এসেছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে। তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিস্তারিত ভাবে সব জানিয়েছেন। জানা গিয়েছে, নন্দীগ্রামের বুথ নং : ৬,৭,৪৯, ২৭, ১৬,২, ২১, ২৬, ১৩ ইত্যাদি বেশ কয়েকটিকে বিজেপি কর্মীরা দখল করে রেখেছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ এনেছেন ডেরেক।

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এক টুইটে লেখেন নন্দীগ্রামের ১০টি বুথে ভোট নিয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। ডেরেক লিখেছেন, “নন্দীগ্রামের ৩৫৪ বুথে তৃণমূল বুথ এজেন্টরা বজ্র কঠিন ভাবে কাজ করেছেন। আমরা ১০টি নির্দিষ্ট বুথ নিয়ে অভিযোগ জানিয়েছি। ভোটারদের প্রভাবিত বা ভয় দেখানোর ব্যাপারে সিআরপিএফের চেষ্টা কাজে আসেনি। মানুষ মমতাকেই বিধায়ক করার জন্য মনস্থির করে ফেলেছেন।

Advt

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...