Saturday, April 4, 2026

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম‍্যাচে দুর্বল দলের কাছে হার জার্মানির

Date:

Share post:

পচা শামুকে পা কাটল জার্মানের( German )। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম‍্যাচে হার জোয়াকিম লোর দলের। এদিন তারা ঘরের মাঠে হারল উত্তর ম্যাসিডোনিয়ার (North Macedonia) কাছে। ম‍্যাচের ফলাফল ১-২।

প্রাক বিশ্বকাপে ২০ বছর পর হারল জার্মানি। ২০০১ সালে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল জার্মানরা। এরপর আর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে হারের মুখ দেখেনি তারা।

এদিন ম‍্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে গোরান প্যান্দেভের গোলে এগিয়ে যায় উত্তর ম্যাসিডোনিয়া। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান গুন্দোয়ান। ৮৫ মিনিটে এলজিফ এলমাস জয়সূচক গোল করেন উত্তর ম্যাসিডোনিয়ার হয়ে।

আরও পড়ুন:আইপিএল শুরু আগেই বড় ধাক্কা সিএসকে শিবিরে

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...