Saturday, April 4, 2026

খড়গপুর সদরে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দ্বিতীয় দফায় ভোট গ্রহণের পর থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। অভিযোগ-পাল্টা অভিযোগে ভোটবঙ্গে উত্তেজনার ছবি ফুটে উঠছে। এবার খড়গপুর সদর (Kharagpur Sadar) কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর (CRPF) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে তৃণমূল (TMC).

শাসক শিবিরের অভিযোগ, বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে। প্রভাবিত করছে। বিজেপিতেই ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান তৃণমূল (TMC) প্রার্থী প্রদীপ সরকার (Pradip Sarkar)। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ২ জনকে আটক করেছে পুলিশ।

তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের দাবি, ভোটারদের ভয় দেখাচ্ছে জওয়ানরা। প্রভাব খাটিয়ে বিজেপিতে (BJP) ভোট দিতে বলা হচ্ছে বাহিনীর তরফে। এমনকি, তিনি প্রার্থী হওয়া সত্ত্বেও তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়। রীতিমতো হেনস্তা করা হল বলেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই বুথ। বুথের বাইরে বিজেপি ও তৃণমূল কর্মীরা হাতাহাতিতে
জড়িয়ে পড়েন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...