Monday, June 22, 2026

মিশন নির্বাচন! রাত পোহাতেই পিপিএফ ও স্বল্পসঞ্চয়ে সুদ কমানোর সিদ্ধান্ত বদল

Date:

Share post:

মিশন নির্বাচন! তাই মানুষের কাছে কেন্দ্রের ভাবমূর্তি বজায় রাখতে সিদ্ধান্ত বদল করল বিজেপি সরকার। রাত পোহাতেই জানিয়ে দিল, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না। বৃহস্পতিবার সকালেই টুইট করে একথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি আরও জানান, এখনই সুদের হারে কোনও পরিবর্তন ঘটছে না। ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক সুদের যে হার ছিল তাই অব্যাহত থাকবে।


বুধবার রাতে একটি বিবৃতির মাধ্যমে একাধিক স্বল্প সঞ্চয় ও পিপিএফ-এ সুদের হার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এই ঘোষোণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন সাধারণ মানুষ। এরপরই মানুষের এই প্রতিক্রিয়া দেখে সুদের হার অপরিবর্তিত থাকার কথা জানিয়ে মৃহস্পতিবার সকালেই টুইট করেন নির্মলা সীতারমন। সেখানে তিনি এও লেখেন, ” ভুল করে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হবে।”

Advt

Related articles

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...