Friday, April 10, 2026

দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ হবে: জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

Date:

Share post:

তাঁর নিজের জায়গা ডায়মন্ডহারবার। শুক্রবার কুলতলি, বাসন্তী ও বারুইপুরে সভা করার পর সেখানেই রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভার পারুলিয়া মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত রোড শো-এ জনজোয়ার। ব়্যালির শুরু বা শেষ একবারে দেখা যাচ্ছিল না। রাস্তা জুড়ে শুধু কালোমাথা। তৃণমূলের (Tmc) নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণাঢ্য রোড শো-র শেষে বক্তব্য রাখেন অভিষেক।

তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ হবে। বিজেপিকে (Bjp) বিতাড়িত হবে। তিনি বলেন, ভোটের সময় শুধু বিজেপি নেতাদের দেখা যায়। এখন দিল্লি থেকে তারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। করোনা-আমফানকালে বিজেপিকে পাশে পাওয়া যায়নি। তখন সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। একথা মনে করান ডায়মন্ড হারবারের সাংসদ। কোভিড (Covid) কালে এই অঞ্চলে কমিউনিটি কিচেন চালু করেছিল অভিষেক। এদিন বিপুল জনসমাগম তাঁদের প্রতি সমর্থনের বার্তা দেয় বলে মত তৃণমূলের।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। বাড়ির মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড করা থেকে শুরু করে মহিলাদের হাতখরচ দেওয়ার প্রকল্প- তৃণমূলের ইস্তেহারে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেন মমতা।

এদিন অভিষেকের রোড শো ঘিরে তুমুল উদ্দীপনা দেখা যায় দেখা যায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। রোড শো যখন শুরু হয় তখন রোদের তাপ রয়েছে রীতিমতো। তাও রাস্তা জুড়ে শুধুই জনসমাগম। এই ভিড় আশা জাগাচ্ছে তৃণমূল নেতৃত্বের। অভিষেক বলেন, “সবুজ আবির তৈরি রাখুন। দোসরা মে এসে খেলব”।

আরও পড়ুন- নন্দীগ্রামের মতো উত্তরেও তাণ্ডব করতে পারে বাহিনী: সতর্ক করলেন মমতা

Advt

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...