Thursday, April 9, 2026

বাবা ফিরে আসুন: মাকে আগলে রেখে চান শোভন-পুত্র

Date:

Share post:

এখন প্রায়ই মায়ের সঙ্গে প্রচারে যেখানেই যাচ্ছেন। বেহালা পূর্বের তৃণমূল (Tmc) প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর সঙ্গে পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায় (Saptarshi Chatterjee) ওরফে ঋষি (Rishi)। কখনও সুসজ্জিত ম্যাটাডোরে মায়ের পাশে দাঁড়িয়ে হাত নাড়ছেন। আবার কখনও গাড়ির সামনে পতাকা নিয়ে হাঁটছেন। তবে সক্রিয় রাজনীতিতে এখনো নাম লেখানি শোভন-পুত্র। বছর পঁচিশের ঋষি চান সিনেমা বানাতে। নিউইয়র্ক (New York) থেকে মেথড অ্যাক্টিং (Acting) ও ফিল্ম (Film) ডিরেকশনের (Direction) কোর্স শেষ করে মাস কয়েক আগেই কলকাতায় ফিরেছেন তিনি।

বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয় তখন তাঁর বয়স ২০। সঙ্গে মা আর ১১ বছরের বোন। বাবা মায়ের বিচ্ছেদ কোনও নতুন ঘটনা নয়। তবে যখন তার সঙ্গে যুক্ত হয় সমস্ত মিডিয়ার চর্চা, ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, আলোচনা-সমালোচনা-রঙ্গ-রসিকতা তখন এক তরুণকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়। গত পাঁচ বছর ধরে সেভাবেই নিজেকে তৈরি করেছেন সপ্তর্ষি। সেই কারণেই ভোট প্রচারে মা রত্না চট্টোপাধ্যায়কে আগলে রাখছেন সবসময়। তাহলে কী বাবাকে চান না? না, আজও তরুণ ঋষির মনে একই রকমভাবে আছেন শোভন। ছেলে শুধু চায় বাবা ফিরে আসুক। তাহলেই সব ভুলে তাঁকে আপন করে নেবেন তিনি। তাঁর পরিবার, রাজনীতিতে ফিরুন শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chatterjee)। থাকুন তাঁদের সঙ্গে। এখন মায়ের জয়ের পাশাপাশি এটাই স্বপ্ন শোভন-রত্নার পুত্রের।

আরও পড়ুন- দক্ষিণ 24 পরগনায় 31-0 হবে: জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

Advt

 

Related articles

হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই...

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...