Friday, June 26, 2026

বিহারে মদ খেয়ে মৃত ১৪, হৃদরোগের স্বীকারোক্তিতে পরিজনকে পুলিশি চাপের অভিযোগ

Date:

Share post:

নীতীশ কুমারের সরকার তাঁর রাজ্যে মদ নিষিদ্ধ করেছে বহুদিন আগেই। এবার সেই বিহারেই মদ খেয়ে মৃত্যু ১৪ জনের। জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও চার জনের। কিন্তু সরকারি ভাবে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকা সত্তেও কোথা থেকে এল এই মাদক তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

গোটা বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে বিহার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যারা এই ঘটনায় মারা গেছেন তাঁদের মৃত্যুর কারণ আদেও মাদক সেবনের জন্য হয়নি। বরং তাঁদের মৃত্যু হয়েছে হৃদ রোগে আক্রান্ত এবং অন্যান্য ব্যধির ফলে। এমনটাই জানিয়েছেন বিহারের বাসিন্দা গোপাল কুমারের পরিবারের তরফে। এর আগেই বিষ মদে কারণে মারা গেছেন ১০ জন। অর্থাৎ মোট ১৪ জন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।

গোটা ঘটনায় মৃতদের পরিবারের তরফ থেকে মৃত্যুর কারণ হিসাবে মদ খাওয়ার ফলে হয়েছে বলা হয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এই বিষয় কোন নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। এই প্রসঙ্গে নিহত গোপাল কুমারের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে হোলির দিন ছুটি থাকার ফলে রাতে বাড়িতে বসেই তিনি মদ্যপান করছিলেন । তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। কেননা গোপালের স্ত্রী বক্তব্যে পরিষ্কার ভাবে তিনি জানান গোপালের কোন হার্টের ব্যধি ছিল না। তাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসপি ডিএস জানিয়েছেন গোপালের যে হার্টের প্রবলেম রয়েছে তার রিপোর্ট এবং প্রমাণ তার কাছে রয়েছে। এবং এসপি ডিএসের কথায় পরিষ্কার গোপালের মৃত্যু বিষমদ খেয়ে নয় বরং হার্টা অ্যাটাকের কারনেই হয়েছে। কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে রাজ্যে মদ নিষিদ্ধ সেখানের বাসিন্দা কোথা থেকে পেল এই মদ।

আরও পড়ুন- ক্রিকেট খেলায় আউট দেওয়া নিয়ে মারামারিতে মৃত কিশোর

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...