Wednesday, June 17, 2026

আচমকাই ঘটল বিপদ! বিদ্যুৎ প্রকল্পের ছাদ ভেঙে পড়ায় আহত ১৩ শ্রমিক

Date:

Share post:

উত্তরপ্রদেশের (UttarPradesh) সোনভদ্র (Shonbhadra) জেলায় রবিবার বিদ্যুৎ প্রকল্পের বেশ কিছু জায়গায় মেরামতির কাজ চলছিল। তখনই আচমকা ঘটে গেল বিপদ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টিনের ছাদ। আহত হয়েছেন ১৩ জন শ্রমিক। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনভদ্র জেলার এসপি অমেরেন্দ্র প্রসাদ সিং বলেছেন,”উত্তর প্রদেশের সোনভদ্র (Shonbhadra) জেলায় একটি ল্যানকো বিদ্যুৎ প্রকল্পের বেশ কিছু জায়গায় মেরামতির কাজ চলছিল। নীচেই কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই ভেঙে পড়ে টিনের ছাদটি। আহত হয়েছেন ১৩ জন শ্রমিক। তারমধ্যে ৫ গুরুতর জখম হয়েছেন। ৮ জন শ্রমিককে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন-করোনার হানা এবার নির্বাচন কমিশনে, আক্রান্ত পর্যবেক্ষকদের পাঠানো হলো আইসোলেশনে

দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, অতিরিক্ত মুখ্য সচিবকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...