Wednesday, June 17, 2026

কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার পুলিশের বড় কর্তা

Date:

Share post:

কয়লা পাচারের টাকা (Coal Smuggling Case) প্রভাবশালীদের কাছে যেত পুলিশের গাড়ি করে। সিবিআইয়ের হাতে এই তথ্য আসার পরেই সূত্র খুঁজতে উঠেপড়ে লেগেছিলেন তদন্তকারী অফিসাররা। আর খোঁজ খবর করতে গিয়েই অফিসারদের নজরে পড়ে যান বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্র (Ashok Mishra)। রবিবার তাকে গ্রেফতার করল ইডি। কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) এই প্রথম গ্রেফতার করা হল পুলিশ কর্তাকে। কয়লাকাণ্ডে এর আগেও বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। শনিবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। কিন্তু জেরায় সন্তুষ্ট না হওয়ায় অশোক মিশ্রকে গ্রেফতার করে ইডি।

কয়লাকাণ্ডের তদন্তে সিবিআই-এর পাশাপাশি ইডিও দিল্লির সদর দফতর থেকে তদন্ত চালাচ্ছে। এর আগে অশোক মিশ্রকে সিবিআই তিন দফায় জিজ্ঞাসাবাদ করেছে। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। সূত্রের খবর, তদন্তকারীদের একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অশোক মিশ্র। তারপরই তাঁকে গ্রেফতার করে ইডি। রবিবারই তাঁকে আদালতে পেশ করা হয়।l

 

Advt

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...