Wednesday, June 17, 2026

‘দুর্যোধন-দুঃশাসন-রাবণ’ বাংলা দখল করতে এসেছে’, মমতার কড়া ভাষায় আক্রমণ বিজেপিকে

Date:

Share post:

‘এটা ইলেকশন নাকি বিজেপির সিলেকশন!’ বারুইপুরে নির্বাচনী প্রচারে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে প্রচার শেষ হলেই, এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা বহিরাগতরা পুলিশের পোশাক পরে বিজেপির লোকেদের নিয়ে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

বারুইপুরের (Baruipur) সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি এমন নির্বাচন কোনও দিন দেখিনি। এটা ইলেকশন নাকি বিজেপির সিলেকশন! কার প্রমোশন হচ্ছে নজর রাখছি। বিজেপি যাকেই বলছে পরের দিন তাদের (কমিশনের নির্দেশে পুলিশ অধিকারিকদের বদলি প্রসঙ্গে) পালটে দিচ্ছে।”

বারুইপুরের আগে হাওড়ার আমতায় (Amta) সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা অভিযোগ করেন, সুন্দরবনে এক প্রিসাইডিং অফিসার তাঁকে ভোট গ্রহণের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ওই প্রিসাইডিং অফিসারকে এক সিআরপিএফ জওয়ান ভোট শুরু হওয়ার আগেই বলেন, “লিখে দিন গন্ডগোল হচ্ছিল, তাই গুলি চালানোর অর্ডার দিয়েছি।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্যের হাতে, অমিত শাহের হাতে নয়। আপনাদের কে অধিকার দিয়েছে গুলি চালানোর।”

আরও পড়ুন-‘বয়ালকাণ্ড’ নিয়ে মমতার অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন

সোনারপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘একদিকে কোটি কোটি টাকা, বিজেপির সব মন্ত্রী, যত দুর্যোধন-দুঃশাসন-রাবণ আছে তারা বাংলায় এসেছে বাংলা দখল করতে।’ তিনি আরও বলেন, ‘৩ দিন হাসপাতালে ছিলাম, বাদবাকি দিন ছুটি নিইনি। পায়ের চিকিৎসা করিয়ে মিটিং করছি। মনের জোর বাংলা জয় করতে বেরিয়েছি।’

এদিন বাড়ির মহিলাদের শাঁখ বাজিয়ে, উলু দিয়ে সবাইকে সতর্ক করে জোটবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন মমতা। বাড়ির মহিলাদেরই এই লড়াই লড়তে বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি দেখতে চাই এই মোদি, অমিত শাহের বিরুদ্ধে লড়াইটা বাড়ির মহিলারা জিতুক।” আর তিনি এই লড়াইয়ে সবার সঙ্গে আছেন বলেও আশ্বাস দেন। মমতা আরও বলেন, “রাতে টহল দাও, মহিলারাও সজাগ থাকুন। গদ্দাররা পুলিশের পোশাক কিনে এনে হুমকি দেওয়াচ্ছে।”

Advt

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...