Thursday, June 18, 2026

কোভিড পজিটিভ Govinda-র, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে

Date:

Share post:

করোনার দ্বিতীয় দফার ঢেউ আছড়ে পড়েছে ভারতে। প্রত্যেক দিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা আক্রান্ত হচ্ছেন একের পর এক বলিউড অভিনেতারা। সকালে খবর মিলেছিল অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার। ফের দুপুর নাগাদ Govinda-র করোনা আক্রান্ত হওয়ার খবর শোনা গেল। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা। রবিবারই Govinda-র করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও Covid টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

Govinda জানিয়েছেন, ”আমি করোনা টেস্ট করিয়েছি, এবং প্রয়োজনীয় সতর্কতা, বিধি নিষেধে মেনেও চলছি। যদিও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণ সামান্য। বাড়ির অন্যান্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার স্ত্রী সুনীতাও কয়েক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন সুস্থ। আমি আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যাঁরা এই কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করছি।”

আরও পড়ুন-দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩,২৪৯

দ্বিতীয় দফায় করোনার সংক্রমণে বলিউডে একাধিক তারকার Covid পজিটিভ হওয়ার খবর মিলেছে। এর আগে পরিচালক সতীশ কৌশিক, ফতিমা সানা শেখ, আমির খান, মাধবন, কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত মাসে, রোহিত সারাফ-এরও করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। মুম্বইয়ে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। সেকথাও আজই জানা গিয়েছে। একই দিনে অক্ষয় কুমারেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা। গোবিন্দর মতো তিনিও নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা চলছে বলে জানিয়েছেন অক্ষয়।

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...