Wednesday, June 24, 2026

বহিরাগতদের বিতাড়িত করতে ‘বাংলার মেয়ে’কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করুন: অভিষেক

Date:

Share post:

রাত পোহালেই তৃতীয় দফা নির্বাচন। রাজনৈতিক নেতা-নেত্রীদের নজরে এখন পরের চারদফা। সেদিকে তাকিয়েই এদিন সোমবার হুগলি (Hoogli), হাওড়া (Horah) ও দক্ষিণ 24 পরপর (S24 Pargana) জনসভায় রোড শো তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দলীয় প্রার্থীদের সমর্থনে পান্ডুয়া, বালি, চন্দননগরে পরপর সভা করেন তিনি। সেই সভা থেকে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান অভিষেক। তিনি বলেন, বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য নবান্নে পাঠাতে হবে। তৃণমূল সাংসদের কথায়, দরকারের সময়, বিপদে-আপদে তৃণমূলের কর্মী-সমর্থকরা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কিন্তু বিজেপিদের খুঁজে পাওয়া যায় না। করোনাকালে বিজেপির সাংসদকে খুঁজে পাওয়া যায়নি। অভিষেক কটাক্ষ করে বলেন, ভোট আসলেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেন বিজেপি নেতৃত্ব।

ভোট প্রচারে প্রথম থেকেই অভিষেককে নিশানা করেছে গেরুয়া শিবির। বিভিন্নভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন বিজেপির নেতা-নেত্রীরা। এদিন ফের অভিষেক বলেন, “আমার বিরুদ্ধে যদি এতোটুকু দুর্নীতি প্রমাণ করতে পারেন, ইডি-সিবিআই লাগবে না, ফাঁসির মঞ্চ তৈরি করে দেবেন আমি নিজে গিয়ে ঝুলে যাব”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কাজে খতিয়ান দিয়ে তৃণমূল সাংসদ বলেন, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলে, ‘বাংলার মেয়ে’ দুয়ারে রেশন পৌঁছে দেবেন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...