Thursday, April 2, 2026

হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত অক্ষয় কুমার

Date:

Share post:

‘খিলাড়ি’র ভক্তদের জন্য দুঃসংবাদ। করোনা আক্রান্ত অক্ষয় কুমারকে ভর্তি করা হল হাসপাতালে। গতকাল নিজের কোভিড পজিটিভের কথা জানিয়ে একটি টুইট করেছিলেন অভিনেতা। সোমবার হাসপাতালে ভর্তির কথা জানিয়ে ফের ভক্তদের উদ্দেশে একটি টুইট করেন বলিউডের ‘খিলাড়ি’।
সোমবার টুইটে অভিনেতা সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন,’আপনাদের উষ্ণ শুভেচ্ছা বার্তা ও প্রার্থনার জন্য, মনে হচ্ছে সেগুলো কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিৎসকদের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব’।
এর আগে রবিবার নিজের করোনা আক্রান্তের কথা জানিয়ে টুইট করেছিলেন অক্ষয়। জানিয়েছিলেন তিনি কোয়ারেন্টাইনে আছেন।এরপর আজ ফের ভক্তদের উদ্দেশে টুইট করেন অভিনেতা।

Advt

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...